ইকরামুল করিম সৈকতঃ পিতৃ হারা এক সন্তান, জীবন চালাতে কতটা অসহায়! যে বয়সে হাজারো ছেলের মত হেসে খেলে আনন্দ করে স্কুলে যাবে সে সময়ে সংসারের হাল ধরতে ঝাল মুড়ির টিন হাতে নিয়ে এখন রাজপথে মুড়িওয়ালা। জীবন যুদ্ধে হার না মানা এক তরুন যোদ্ধা। ছেলেটার নাম মোঃ ইয়াছিন আরাফাত সজীব (১১) মা মোছা: নূর-নাহার, গ্রাম: মোবারকপুর ঝিকরগাছা যশোর। সংসারে ৩ বছরের ছোট্ট একটা বোন আছে।৫ম শ্রেণি অবধি পড়ালেখার পর মা-বোনের মুখের দিকে তাকিয়ে নেমেছে অর্থ উপার্জনে ।তার সাথে কথা মোঃ জাহিদ হাসান রুবেল, সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড, যবিপ্রবি শাখা। তিনি জানান ওর সাথে কথা বলে আমরা মুগ্ধ, বুঝলাম জীবনের চরম বাস্তবতা ওকে অনেক কিছু শিখিয়েছে। যে বয়সে ছেলেটার হাসি, অানন্দ অার ফুরফুরে মন নিয়ে উড়ে বেড়ানোর কথা সেই বয়সে ছেলেটা জীবনের সাথে সংগ্রাম করে চলেছে ।তবুও কারো কাছে মাথা নত করিনি।এভাবেই দারিদ্রতার কাছে হেরে যায় এরকম হাজারো সজীবের জীবন। ছেলেটাকে বলে এসেছি "যেকোন কাজকেই অামি আমরা সকলেই সম্মান করি।কিন্তু তোর তো এখন কাজের বয়স না। সমাজের বিত্তবান মানুষের প্রতি বিনীত আবেদন জানাবো ছেলেটার খোঁজ খবর নিবেন, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।ওর মা বড় অসহায়, ছোট্ট অবুঝ ছেলে মেয়ে নিয়ে লোকের জমিতে ঘর করে ভাড়া থাকে। দেখার কেউ নেই।অবুঝ ছেলে শিশুর উপর নির্ভর করে ৩ জনের সংসার।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
