পটিয়া পৌর সদরে ব্যবসায়ীকে হুমকি

আরিফুল ইসলাম, পটিয়াঃ- চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জমিরীয়া মাদ্রাসা রোড়ে আরবী ক্লথ ষ্টোর এন্ড টেইলার্স দোকানের জমিদার দেলোয়ার হোসেন নামে এক ব্যাবসায়ি নানান ধরনের হুমকি ধামকি দিয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় দোকানের মালিক বাদী হয়ে  মোঃ এমদাদ, মোঃ শওকত,মোঃ অহিদুর রহমান, মোঃ জলিল, মোঃ সাদ্দাম সহ অজ্ঞাত নামা ৫/৬ জনের বিরুদ্ধে সর্ব সাং গোবিন্দরখীল এদের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ে করেছে। দেলোয়ার হোসেন অভিযোগে উল্লেখ করেন তার দোকানে ব্যাবসা বানিজ্য প্রায় সময় জমজমাট থাকে। এতে বিবাদীগণ প্রতিহিংসা পরায়ণ হয়ে গত দুই মাস ধরে অহেতুক বিবাদীগণ দেলোয়ার হোসেন দোকানে এসে ঝগড়া বিবাদ দোকান ঘর যে কোন সময় নিয়ে নিবে বলিয়া এবং পটিয়া ছাড়া করিবে মর্মে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে। এ সংক্রান্ত পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করলে অভিযোগটি পুলিশের তদন্তধীন রয়েছে। কিন্তু ২২ অক্টোবর রাত ১১টায়  দেলোয়ার হোসেন প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে চলে যায়। ২৩ অক্টোবর দেলোয়ার সকাল সাড়ে ৯ টার সময় দোকান খুলতে এসে দেখতে পাই দোকানের তালা ভাঙ্গিয়ে দোকানের ভিতর শো-কেইজ ভাঙ্গিয়া দামী কাপড় চোপর যার আনুমানিক মুল্য দুই লাখ টাকা কে বা কাহারা নিয়ে যায়। দেলোয়ার হোসেন এর সন্দেহ বণির্ত বিবাদীগণ এমন অন্যায় কাজ করেছে। বিষয়টি দেলোয়ার জমিরিয়া রোড় ব্যাবসায়ি সমিতি ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের অবহিত করেন তাদের পরামর্শক্রমে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন বলে সুএে প্রকাশ।পটিয়া থানার দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে ওসির নির্দেশে ২৩ অক্টোবর জুমার নামাজ এর পর এস আই মোক্তার হোসেন ঘটনাটি তদন্তে যান এবং বিবাধীগণকে ২৪ অক্টোবর শনিবার বিকাল ৫ টায় থানায় হাজির হওয়ার নির্দেশ দেন বলে অভিযোগকারী দেলোয়ার হোসেন জানান। সে এ ব্যাপারে পটিয়া থানার ওসি মোঃ বোরহান উদ্দীনের হস্তক্ষেপ কামনা করেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ