আলহাজ্ব তোফায়েল আহমেদের জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

মোঃ আওলাদ হোসেন, জেলা প্রতিনিধি ভোলা (দৌলতখান) বঙ্গবন্ধু শেখ মুজিবরের স্নেহধন্য, ৬৯-এ পূর্ব বাংলার অবিসংবাদিত ছাত্রনেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের রাজনৈতিক সচিব, আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী, ভোলা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোয়ায়েল আহমেদের ৭৮ তম জন্মদিন উপলক্ষে ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন'র উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার এশার নামাজ শেষে লালমোহন পৌরসভার ১নং ওয়ার্ডে আলহাজ্ব নূরুল ইসলাম চৌধুরী কমপ্লেক্সে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় লালমোহন উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ