বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু

আব্দুর রাজ্জাক,হরিরামপুর  (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ সড়ক দুর্ঘটনায় মানিকগঞ্জের সিংগাইরের মানুষের কাছে এখন অনেকটাই নিত্যদিনের ঘটনা হয়ে পরেছে । গত কয়েকদিন আগেও দূর্ঘটনা গটেছিলো কয়েক দিন পরপরই এ  সড়কে প্রাণ হারাচ্ছে পথচারী সাধারণ  মানুষজন। যেমনটি আজ ঘটেছে  মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ঋষিপাড়া বকচর এলাকায় ঢাকামুখী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বাসের ২০ জন যাত্রী।

বৃহস্পতিবার দুপুর প্রায় তিনটা দিকে মানিকগঞ্জ থেকে ঢাকাগামী যাওয়ার  পথে সিংগাইর-(মানিকগঞ্জ)  মহাসড়কের বকচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নিহতরা হলেন, বাসচালক হৃদয় হোসেন (২৮), বাসের যাত্রী আনোয়ারা বেগম (৬৫) এবং সাধারণ পথচারী নিখিল সরকার (২৫)।

বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কালাম বলেন, দুপুরে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় ওই বাসের চাপায় ঘটনাস্থলেই চালকসহ তিন জন মারা যায়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ২০ যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

নিহতদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা  চলছে বলে জানান গেছে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ