ডা.এম.এ.মান্নান,টাংগাইল জেলা প্রতিনিধি: টাংগাইল দারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা আবু সাঈদ বৃহস্পতিবার,২২ অক্টোবর ২০২০ খ্রি এনায়েতপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় সন্ধ্যা আনুমানিক ৬.৩০ মিনিটে জ্বনাব আবু সাঈদ ইন্তেকাল করিয়াছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মরহুমের প্রথম জানাযা নামায আজ সকাল ১০.০০ টায় তার কর্মস্থল টাংগাইল দারুল উলুম কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানাজা নামায তার নিজ এলাকায় দুপুর ৩.০০ টায় হয়ে সামাজিক কবর স্হানে দাফন করা হবে।
অধ্যক্ষ মাও.মো.আবু সাঈদের মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন,শিক্ষক ও ছাত্রবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোক বানীতে মরহুমের জন্য মহান অাল্লাহ কাছে দোয়া প্রার্থনা করেন এবং শোক পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
