হটাও জাসদ, বাচাও বিএনপি

সম্রাট হোসেন, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা বি এন পির তিন গ্রুপ জয়ন্ত কুমার কুণ্ড, ওহাব ও ওসমান সাহেব এক হয়ে শৈলকুপা উপজেলা বিএনপি কে বাচাতে মরিয়া। এক সময় বি এন পি এর ঘাটি হিসাবে পরিচিত থাকলেও আজ ২০ বছর গ্রুপিং এর কারণে ক্ষত বিক্ষত বিএনপি কে ঢেলে সাজানোর জন্য আজ শৈলকুপা উপজেলা বিএনপির যুগ্ম আহাব্বায়ক ওসমান সাহেবের বাসায়, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম এ আব্দুল ওহাব সাহেব এর সভাপতিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান সাজ্জাদ,উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান খান দিপু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, যুগ্ন আহবায়ক হিটু ইসলাম, সাবেক জেলা বিএনপির সহসভাপতি আসাদুজ্জামান আসাদ সহ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের ৩০০/৪০০ নেতৃবৃন্দ যোগদান করেন।
সমাবেশে বক্তারা বলেন শৈলকুপা তৃণমূল বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপি কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবেক জাসদ নেতা কে দায়ি করেন। যে কি না কখনোই ধানের শীষে ভোট দেয়নি। সে কি করে বিএনপির দলে যোগ দিলো বা সদস্য হলো তা কেও জানেন বলে সমাবেশে বক্তারা বলেন। আসাদ সাহেব বিভিন্ন ইউনিয়ন থানা ও পৌর কমিটি জাসদের লোকজন দিয়ে গঠন করছেন। এরই প্রতিবাদে বক্তারা বলেন আজ থেকে শৈলকুপা আসাদ সাহেবকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।
সমাবেশে বক্তারা বলেন এখন থেকে আসাদ সাহেব যেখানে যেখানে কমিটি ঘোষণা দেবে,।তারাও পাল্টা কমিটি ঘোষণা দেবেন। এবং আগামী ৭ দিনের মধ্যে ১৪ টি ইউনিয়ান ও ১টি পৌরসভা কমিটি গঠন করবেন বলে সমাবেশে বক্তারা উল্লেখ্য করেন। সকাল বক্তারা একটাই আওয়াজ তোলেন হটাও জাসদ, বাঁচাও বিএনপি।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ