কোটচাঁদপুর পৌর মেয়র প্রাথী সহিদুজ্জামন সেলিমের১৭ টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান

 


খোন্দকার আব্দুল্লাহ বাশার,খুলনা ব্যুরো প্রধানঃসনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গা পূজা উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার ১৭টি পূজা মণ্ডপকে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন আসন্ন পৌর নির্বাচনের মেয়র পদপ্রার্থী সহিদুজ্জামান সেলিম। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় কেকোটচাঁদপুর পৌর  এলাকার সর্বমোট ১৭টি পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং প্রত্যেক  পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে নগদ ৮ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর-আওয়ামীলীগের আহবায়ক ফারজেল হোসেন মন্ডল, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক শফিকুর রহমান, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান বুলবুল, সাধারণ সম্পাদক সোহেল আরমান, পৌর-স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আরিফ শেখ, আমিরুল শেখ সহ পৌর আঃলীগ,ছাত্রলীগ, যুবলীগ,ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকশো নেতাকর্মী।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ