মৃত্তিকা মানবিক ইউনিটের পক্ষ থেকে মসজিদে টিন ও নগদ অর্থ বিতরণ


আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃসকলের তরে সকলেই আমরা, এই স্লোগানকে সামনে রেখে, মৃত্তিকা মানবিক ইউনিট সাতক্ষীরা, তাদের মানবিক কার্যক্রম পরিচালনা করে চলেছেন। এই লক্ষে শনিবার (২৪ অক্টোবর) দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন এর খেজুরবাড়িয়া, পাঞ্জগানা মসজিদে ১০টিন   ও নগদ অর্থ বিতরণ করা হয়।ঘূর্নিঝড় আম্পানে  ক্ষতিগ্রস্ত দীর্ঘ ৫/৬ মাসেও মেরামত করতে ব্যর্থ হওয়া  দেবহাটার খেজুরবাড়িয়া গ্রামের পাঞ্জগানা মসজিদটিতে এ-ই অনুদান প্রদাণ করা হয়। মানবিক ইউনিট এর সভাপতি শাহরিয়ার শাকিব (মিঠুন) (সিঙ্গাপুর প্রবাসি) ও প্রধান উপদেষ্টা সাম্মি সাইফুল  (আমেরিকার প্রবাসি) কাছে মসজিদ টির দূর্দশার কথা  অবহিত করলে, বিষয়টি  তারা আমলে নিয়ে, মসজিদ সংস্কারের আশ্বাস দেন, আর সেই প্রতিশ্রুতি,অনুযায়ি,প্রবাসি কল্যান ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম আমেরিকা (প্রবাসী)আহবায়ক মোঃ মিঠুন শাহারিয়া শাকিব,সিঙ্গাপুর (প্রবাসী)র সহযোগিতায় উক্ত ঢেউ টিন প্রদান করা হয়। 

এ সময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, দেবহাটা মৃত্তিকা মানবিক ইউনিট এর সাধারণ সম্পাদক শান্তা মারিয়া, সাংগঠনিক সম্পাদক নামজুল, কুলিয়া ইউনিয়ন এর আহ্বায়ক শিমরান শিমু, সাতক্ষীরা জেলা সদরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, লিলি জেসমিন, জেমস প্রমুখ।  


মৃত্তিকা মানবিক ইউনিট এর আহবায়ক সিঙ্গাপুর প্রবাসী মোঃ শাহারিয়া সাকিব (মিঠুন) জানান, দেশের আনাচে-কানাচে এমন ক্ষতিগ্রস্ত মসজিদ মাদ্রাসা এতিমখানা ও বিভিন্ন অসহায় ব্যক্তিদের সহায়তায় জন্য,  বিত্তশালিদের, মানবতার পক্ষে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, তাহলে স্বনির্ভর হবে দেশ।শুধু সরকারী অনুদানের আশা করলে হবেনা?সরকারের পাশাপাশি সমাজপতিদের ব্যক্তিগত অর্থে আমাদের মত সহায়তা করে অসহাযদের পাশে থাকতে হবে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ