মোঃরেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃবাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজে অন্যায়,অবিচার,অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা পালন করে আসছে। এ উৎসব সার্বজনীন।
সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রেখে ৫নং ব্রাক্ষন বাজার ইউনিয়ন ও কুলাউড়া উপজেলার সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানিয়েছেন ৫নং ব্রাক্ষন বাজার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ময়নুল হোসেন খাঁন ।
ময়নুল হোসেন খাঁন বলেন,দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুসংহত করুক-এ প্রত্যাশা করি।তিনি আরও বলেন,অন্তরের সমস্ত বিদ্বেষ ত্যাগ করে মানবিক চেতনায় নিজেদের উন্নীত করার মাধ্যমে প্রতিটি মানুষ তার অন্তরের ইতিবাচক শক্তিকে জাগ্রত করে সমাজের সমস্ত নেতিবাচক বিষয়ের বিরুদ্ধে লড়াই করবেন বলে আশা রাখি।কুলাউড়া উপজেলার সকল হিন্দু ভাই -বোনসহ দেশের সকল সনাতন ধর্মাবলম্বীদেরকে শারদীয় শুভেচ্ছা জানান।
শুভ শারদীয়া
শুভ হোক সকল মানুষের
বিনাশ হোক অসুরের
সুন্দরের জয় হোক
