বিশ্বে এক অনন্য ইতিহাস যে দেশে যে ভূখণ্ডে একসঙ্গে নানা জাতি, নানা বর্ণের লোক এবং নানা ধর্ম-সংস্কৃতির লোকের বসবাস- সেটাই আমাদের আসল পরিচয় । তাই তো প্রাচীনকাল থেকে আমরা পারস্পরিক সম্প্রীতির মিলবন্ধনে আবদ্ধ আছি । শাস্ত্র মতে দেবী দূর্গার আগমনের মধ্য দিয়ে পৃথিবীর সব দুঃখ বেদনা জড়া-জীর্ণতা, রোগ-ব্যাধি আর অন্যায়-অত্যাচার দূরীভূত হয়, তেমনি মানব জীবনে সুখ-শান্তি আর শুভ শক্তির উদ্ভাবন ঘটে । দূর্গাপূজার সার্বজনীন অবদান হল, অসুর শক্তির বিনাস আর শুভ শক্তির উদ্বোধন ।
মানুষ যেন আজ অন্যায় অবিচার, কাম ক্রোধ লোভ হিংসা বিদ্বেষে জর্জরিত, এই অশুভ শক্তি ও অমানবিক আচার-আচরণকে দূরীভূত করে সত্য সুন্দর ও ন্যায়ের পথে যেন জীবন-যাপন করতে পারে সেটাই এ দুর্গাপূজার মূল উদ্দেশ্য । প্রতি বছরের ন্যায় এ বছরও যথাযথ উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য, নানা অনুষ্ঠানাচারের মধ্য দিয়ে সাড়ম্বরে দূর্গাপূজা উদযাপিত হোক, এমনটাই প্রত্যাশা করেন তিনি ।
