নড়াইলে চিত্রার তীরে ওয়াকওয়ে,পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা মতবিনিময় সভা

মতবিনিময় সভা
মো: আজিজুর বিশ্বাস স্টাফ রিপোর্টার নড়াইল।। নড়াইল শহরের কোল ঘেঁষে বয়ে যাওয়া চিত্রা নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণ, নড়াইল পৌরসভার পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২২/ ১০/ ২০২০। দুপুরে মাশরাফী বিন মোর্ত্তজার হাতে গড়া সেবামূলক প্রতিষ্ঠান নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে সভায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফী বিন মোর্ত্তজা। 

এই সভায় অন্যান্যের মধ্যে দিকনির্দেশনামূরক বক্তব্য দেন নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম বার),অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, নড়াইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহিদ পারভেজ, সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ ওমর আলী, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ওয়াজেদ আলী চাকলাদার, নড়াইল পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ সুজন আলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মাহমুদুল আলা, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু প্রমুখ। মতবিনিময় সভায় রাজধানী ঢাকা থেকে আগত নগর পরিকল্পনাবিদ রাসেল কবির নড়াইল পৌরসভার পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং চিত্রা নদীর তীরে ওয়াকওয়ের পরিকল্পনা উপস্থাপন করেন। চিত্রা নদীর তীরে সাড়ে ৪ কিঃমিঃ ওয়াকওয়ে, শহরে অত্যাধুনিক পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য একটি নকশা প্রণয়ন এবং তা দ্রুত বাস্তবায়নের কথা বলেন।

প্রসঙ্গত: নড়াইলের চিত্রা নদীর কোলঘেষে ওয়াকওয়ে নির্মানের জন্য নড়াইলবাসী দীর্ঘদিন ধরে দাবি তুলে আসছে। একটি মহল নদীর পাড়ে অবৈধভাবে বাড়িঘর নির্মাণ করে দখল করে রেখেছে।নড়াইল জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদের তেমন কোন ব্যবস্থা না নেয়ায় ওয়াকওয়ে নির্মানের বিষয়টি বাস্তবায়ন হচ্ছে না। অপরদিকে নড়াইল পৌর এলাকার অধিকাংশ এলাকায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বছরের ৫/৭ মাস ধরে পানিবন্দী জীবন যাপন করতে কয়েকশত পরিবারের। নড়াইল পৌরসভা একটি প্রথম শ্রেণীর পৌরসভা হলেও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগের শিকার হচ্ছে।এসব দুর্ভোগ থেকে পরিত্রাণ পাবেন বলে আশাবাদী পৌরবাসী।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ