রাজশাহী ব্যুরোঃজয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার শাহ মাখদুম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নূরজাহান বেগম সড়ক দুঘটনায় নিহত হয়েছে। আজ শনিবার বৈকাল ৫টার দিকে এ দুর্গ ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত ওসি মোঃসাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।পারিবারিক সুত্রে জানাগেছে,আক্কেলপুর পৌরসভার হাজিপাড়া গ্রামের প্রফেসর মোঃ ফারুক হোসেনের স্ত্রী ও পৌরসভার শাহ মাখদুম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সে নূরজাহান বেগম পারিবারিক কাজ শেষ করে মোটর সাইকেল যোগে আক্কেলপুর ফেরার পথে সুক্তাহার নামকস্থানে পৌছালে অপরদিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
