কুষ্টিয়া জেলা প্রতিনিধি //এম,ডি,আল আসিবুজ্জামান চঞ্চলঃকুষ্টিয়ার দৌলতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টায় দৌলতপুর উপজেলা বাজারে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে স্থানীয় পত্রিকা ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ জানান তিনি। সংবাদ সম্মেলনে মো. আব্দুল কাদের লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ‘গত ২২ অক্টোবর কতিপয় স্থানীয় পত্রিকা ও বিভিন্ন অনলাইন মিডিয়াতে আমার নাম উল্লেখ করে সাব-রেজিষ্টার অফিসে দলিল প্রতি চাঁদা আদায়ের কথা উল্লেখ করা হয়েছে যা খুবই দুঃখজনক ও নিন্দনীয়। ওইসব খবর অপেশাদার ভাবে বানোয়াট তথ্য দিয়ে আমার নামে কুৎসারটনা করা হয়েছে যা আমার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগসহ আওয়ামীলীগের মান ক্ষুন্ন করেছে। আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেও প্রতিপন্ন করতে এই অপপ্রচার চালানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি’।
লিখিত বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, ‘আমার বাড়ি ও আমার দলীয় কার্যালয় উপজেলা পরিষদের সাথ হওয়ায় দৌলতপুর উপজেলা পরিষদ ও সাব-রেজিষ্ট্রার অফিসের ভৌগলিক অবস্থান খুবই কাছাকাছি। যেহেতু আমি মুজিব আদর্শের রাজনীতির সাথে জড়িত এবং রাজনীতির মুল আদর্শ হল জন সেবা করা। তাই দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মানুষদের আমরা সার্বক্ষনিক সেবা দিয়ে থাকি। একটি কুচক্রী মহল আমাদের রাজনৈতিক অবস্থান বিতর্কিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আসছে, যা ইতোপূর্বেও কিছু সংখ্যক ফেইক ফেইসবুক আইডির মাধ্যমে চালানো হয়েছে যা দৌলতপুরের গণমাধ্যম কর্মীরা দেখেছেন। তিনি প্রকাশিত ও প্রচারিত ওইসব সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে পরবর্তীতে আমার রাজনৈতিক সুনাম নষ্ট করতে এ ধরণের মনগড়া তথ্য দিয়ে খবর প্রকাশ করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে দৌলতপুরের গণমাধ্যমকর্মীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
