সাফদারপুরের বীর মুক্তিযোদ্ধার ১৭ তম মৃত্যু বার্ষিকী

তাহের খাঁন||আজ ২৪ অক্টোবর কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের সাবেক জনপ্রিয়  চেয়ারম্যান ও বিশিষ্ট অাওয়ামীলীগ নেতা  শেখ আব্দুল জলিল এর ১৭তম  মৃত্যু বার্ষিকী। তিনি এলাকার উন্নায়নে খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন তার সময়ে এলাকার ব্যাপক উন্নয়ন হয় যার মাঝে, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট উল্লেখযোগ্য।  আজও এলাকাবসী গভীর শ্রদ্ধাভরে স্বরণ করেন এই মহান নেতাকে।২০০৩ সালের ২৪ অক্টোবর রাত সাড়ে ৮ টার দিকে এই দিনে সকলকে কাঁদিয়ে শোকের সাগরে ভাসিয়ে সন্তানদের কে  এতিম করে তিনি না ফেরার দেশে চলে যান। মৃত্যুর আগ-মুহুর্তেও তিনি দলীয় কাজে ঢাকা যাচ্ছিলেন ! আজও  স্বরণ রেখেছেন তাদের কাছে চিরকৃতজ্ঞ মরহুমের পরিবার ।  সবার কাছে বিনীত আবেদন, পরিবারের পক্ষ হতে মরহুমের  জন্য দোয়া করবেন - মহান আল্লাহ যেন মরহুম শেখ অাব্দুল জলিল কে মাফ করে  জান্নাতুল ফেরদাউস নসিব করেন -আমিন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ