কয়রায় করোনা ও নারী শিশু নির্যাতন প্রতিরোধে ইউএনও’র মত বিনিময়


কয়রা(খুলনা)প্রতিনিধিঃ করোনায় স্বাস্থ্যবিধি মেনে যাব মন্ডপে, করোনা মোরা করব জয় এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে, মহামারি করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে সরকার। সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করছে  উপজেলা প্রশাসন। আর এসব নির্দেশনা পালনে প্রথম থেকে জীবনের ঝুকি নিয়ে দিন রাত একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত।। প্রতিদিনের ন্যায় গতকাল শনিবার সকাল ৬ টায় র‌্যালী নিয়ে কয়রা সদরের গুরুত্ব পূর্ণ জায়গা প্রদক্ষিন করে তিন রাস্তার মোড়ে ও পুজা মন্ডবে মতবিনিময় করেন। প্রতিদিন অফিস টাইম ছাড়াও সকাল ৬ টায় একদল যুবক নিয়ে সাইক্লিং এর মাধ্যমে এক এক দিন এক গ্রামে, পাড়া, মহল্লায়, এমনকি মোড়ে মোড়ে জনগনকে সচেতন করা, হোম কোয়রেন্টাইন নিশ্চিত করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখার পাশাপাশি নিম্ম আয়ের মানুষের খোঁজ খবর এবং ও কোভিড ১৯ এর সেকেন্ড ওয়েভ নিয়ে মত বিনিময় এবং মানুষের মাঝে মাক্স বিতরণ, বিভিন্ন প্রকল্পের কাজ দেখাসহ সচেতনামূলক লিফলেট ও ত্রাণ বিতরণ করছেন কয়রা ইউএনও অনিমেষ বিশ্বাস। মত বিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এই দেশকে করোনা ভাইরাস থেকে, করোনা ভাইরাসের ঝুকি থেকে বাঁচানোর জন্য আমরা সচেতন থাকব। আমরা যারা সরকারি চাকরিজীবী সর্বদাই আপনাদের পাশে আছি। যে কোন প্রয়োজনে আমাদেরকে ডাকুন, আমাদের সহযোগিতা নিন। সেই সাথে আপনার আমাদেরকে সহযোগিতা করুন। এ সময় জনগনকে স¦াস্থ্যবিধি মেনে চলা ও গনমাধ্যমকে এগিয়ে আসার আহবান জানান তিনি।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ