নাটোরে ১০৫ বৎসরের বয়াস্ক পাত্র আর ৮০ বছরের বয়াস্ক পাত্রী বিয়ের পিঁড়িতে

রাজশাহী ব্যুরোঃনাটোরের দিঘাপাতিয়া ইউনিয়নে বরের বয়স ১০৫ এবং কনের বয়স ৮০ বছর   ৫০ হাজার ৬৫০ টাকা দেনমোহর আনা  ধার্য করে  গতকাল বুধবার রাতে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের পুকুর ডাঙ্গাপাড়া গ্রামে খুব ধুম ধাম করেই বিয়ে সম্পন্ন হয়৷  

বিয়ে পড়ানোর আগে দেন মোহর নগদ ৬৫০ টাকা পরিশোধ করে বিয়ের পিঁড়িতে বসেন শতবর্ষি এই বর-কনে। বর মৃত ঈমান আলীর ছেলে ১০৫ বছর বয়সী আহাদ আলী মন্ডল ওরফে আদি এবং কনে একই গ্রামের সোনা মিয়ার মেয়ে ৮০ বছরের আমেনা বেগম। বিয়ে সম্পন্ন হওয়ার পর শতবর্ষি বর-কনে একে অপরের হাত ধরে হাস্যজ্জল মাখা মুখে দীর্ঘসময় বসে ছিলেন বিয়ের পিঁড়িতে।

এসময় বিয়ের অনুষ্ঠানে উপস্থিত সব বয়সী নারী-পুরুষ ওই মুহুর্তটা আনন্দের সাথে উপভোগ করেন। বেশ আনন্দ করেন তারা। শতবর্ষি এই নব দম্পত্তিদের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিষ্টি বিতরণ করেন তারা।স্থানীয়রা জানায়,শতবর্ষি বর আহাদ আলী মন্ডল ওরফে আদির প্রথম স্ত্রী মারাগেছে কয়েক বছর আগে। চার পুত্র ও তিন মেয়েসহ নাতা-নাতনি রয়েছে। কনে আমেনা বেগমও বিধবা।এদিকে শতবর্ষি বর-কনের বিয়ের খবর এলকায় এখন সবার মুখে মুখে ফিরছে। প্রতিবেশীদের কেউ কেউ খবরটি শুনে  বেশ মজা করেই উপস্থাপন করছেন। আবার কেউ কেউ নিন্দুকের সুরে প্রচার করছেন। তবে এসব কানে নিচ্ছেননা শতবর্ষি আহাদ আলী মন্ডল ওরফে আদি।শতবর্ষি বর আহাদ আলী মন্ডল ওরফে আদি জানান,তার চার ছেলে ও তিন মেয়ে থাকলেও স্ত্রী না থাকায় বৃদ্ধ বয়সে একাকিত্ব কাটছিলনা। এই নিঃসঙ্গতা কাটাতে তিনি তারই প্রতিবেশী অমিনা বেগমকে বিয়ে করেছেণ। তিনি তাদের জন্য দোয়া কামনা করেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ