খোন্দকার আব্দুল্লাহ বাশার,খুলনা ব্যুরো প্রধানঃশনিবার সকাল ১১টা ৩০মিনিটে ঝিনাইদহের কোটচাঁদপুরে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানটি আয়োজন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,কোটচাঁদপুর উপজেলা শাখা।পূজা উদযাপন পরিষদ,কোটচাঁদপুর উপজেলা শাখার সভাপতি বাবু নিমাই চন্দ্র দে'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩(মহেশপুর,কোটচাঁদপুর)আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শরিফুন্নেছা মিকি,উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, উপজেলা আওয়ামিলীগর সিনিয়র সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম খান বাবলু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী,পৌর মেয়র জাহিদুল ইসলাম জাহিদ, কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক মোঃ ফারজেল হোসেন মন্ডল উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক। অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,কোটচাঁদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু রবিন্দ্রনাথ রায়।এসময় স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ সকল স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
