আশাশুনিতে কারিতাসের উদ্দ্যোগে আম্পানে ক্ষতি গ্রস্তদের অর্থ সহায়তা প্রদাণ



আহসান উল্লাহ বাবলু আশাশুনি সাতক্ষীরা  প্রতিনিধি : আশাশুনিতে আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহনির্মান, খাদ্য ও হাইজিন কিট্ ক্রয়ে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কারিতাস খুলনা অঞ্চলের  ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত জনগনের জরুরী ও পুনরুদ্ধারের জন্য সহায়তা প্রকল্পের আওতায় এ সহায়তা প্রদান করা হয়। 

কারিতাসের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রোগ্রাম অফিসার তাপস সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা তুলে দেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন। 

এসময় উপস্থিত ছিলেন কারিতাসের আঞ্চলিক অফিসের সিনি. এ্যাকাউন্টেন্ট ও এ্যাডমিন অফিসার সন্তোষ দাশ, বড়দল ধর্মপল্লীর পাল-পুরোহিত রেভারেন্ট ফিলিপ মণ্ডল, ইউপি সদস্য/সদস্যাবৃন্দসহ আশাশুনি কারিতাস অফিসের প্রকল্পের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে আম্পানে ক্ষতিগ্রস্ত ৫৫ টি পরিবারের মাঝে ২০ হাজার টাকা, ১০০টি পরিবারের মাঝে খাদ্য ও হাইজিন সহায়তা বাবদ ৩৯০০ টাকা প্রদান করা হয়।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ