বঙ্গোপসাগরে লঘুচাপ, মোংলা বন্দরে তিন নম্বর সংকেত,


মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃবঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে মোংলা বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর প্রভাবে বৃহস্পতিবার ভোর থেকে একটানা মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। সেই সাথে বয়ে যাছে ঝড়ো হাওয়াও। আকাশ মেঘে ঢাকা অন্ধকার ও প্রচন্ড বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে গেছে। স্বল্প সময়ে অতি বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে পৌর শহরের বিভিন্ন নিম্নাঞ্চল এলাকায়। ধুম বৃষ্টিতে ঘর থেকে বের হতে না পারায় রাস্তাঘাট দোকানপাট খালি অবস্থায় রয়েছে। ভারী বর্ষণে হুমকির মুখে পড়েছে এখানকার কয়েক হাজার চিংড়ি ঘেরও। তবে বৃষ্টিপাত আরো বাড়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে হওয়ার আভাশ দিয়েছেন আবহাওয়া অফিস। 


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ