মোংলা বন্দরে নৌযান শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত, সমঝোতার কোন উদ্যোগ নেই

মোঃএরশাদ হোসেন রনি, মোংলাঃ বৃহস্পতিবারও মোংলা বন্দরে নৌযান শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। ১১ দফা দাবীতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা এ কর্মবিরতির ফলে মুলত অচল হয়ে পড়েছে মোংলা বন্দর। বন্দরের আউটারবার ও পশুর চ্যানেলে অবস্থানরত সকল বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহণ কাজ সম্পূর্ণ বন্ধ থাকায় এতে বড় ধরণের আর্থিক ক্ষতিতে পড়েছে বিদেশী জাহাজ মালিকসহ বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। 

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম জানিয়েছেন, দাবী আদায়ের লক্ষে তাদের কর্মবিরতি পালন অব্যাহত রয়েছে। তবে এখনও পর্যন্ত সরকার কিংবা মালিক পক্ষ থেকে তারা কোন প্রস্তাব বা সাড়া পাননি। তবে দাবীর বিষয় নিয়ে বসাবসির একটা কথা চলছেও বলেও জানান তিনি। 


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ