নাঈমুর রহমান কুয়াকাটা প্রতিনিধিঃশারদীয় দুর্গোৎসব উপলক্ষে কলাপাড়া উপজেলা সহ সারা দেশের সকল হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন কলাপাড়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি হীরা হাওলাদার স্বপন ও সাধারণ সম্পাদক জহির হাওলাদার ।শুভেচ্ছা বার্তায় কলাপাড়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি হীরা হাওলাদার স্বপন বলেব, শারদীয় দুর্গোৎসব শুধু বাঙালি হিন্দু সম্প্রদায়ের জন্য নয়; বরং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের জাতীয় ঐক্য চেতনায় এটি একটি মহামিলনোৎসব।
বাংলাদেশ সাম্প্রদায়িক অসম্প্রীতির দেশ। এখানে আবহমানকাল থেকে একসঙ্গে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং আদিবাসী ও উপজাতি সম্প্রদায়ের লোকেরা মিলেমিশে বসবাস করে আসছে।বিশ্বে এ এক অনন্য ইতিহাস। এই সব কথার মধ্যে দিয়ে মনে করে দিয়েছেন মহামারি করোনা ভাইরাস এর কথা , বলেন বিশ্বজুড়ে এখনো রয়েছে করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব , তাই আমরা যেন নিরাপত্তা বজায় রাখে উৎসব উদযাপন করি।
