ব্যারিস্টার রফিক-উল হক এর কর্মজীবন


নিউজ ডেস্কঃ ব্যারিস্টার রফিক-উল হক কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৫ সালে  স্নাতক, ১৯৫৭ সালে দর্শন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার পরের  বছর ১৯৫৮ সালে এলএলবি পাস করেন। যুক্তরাজ্য থেকে ১৯৬২ সালে  বার এট ল’ সম্পন্ন করেন। তার কিন বছর পর ১৯৬৫ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে এবং ১৯৭৩ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে আইন পেশা শুরু করেন। মহান এই আইন বিশেষজ্ঞ বর্ণাঢ্য জীবনে আইন পেশায় দীর্ঘ প্রায় ৬০ বছর পার করেছেন।

ব্যারিস্টার রফিক-উল হক আইন পেশায় বিভিন্ন সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হুসেইন মুহম্মদ এরশাদ, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে কাজ করেছেন। দেশের অনেক গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনি বিষয় নিয়ে সরকারকে সহযোগিতা করেছেন বর্ষীয়ান এই আইনজীবী।

২০১১ সালে প্রিয়তমা স্ত্রী ডা. ফরিদা হকের মৃত্যুর পর থেকেই তিনি নিঃসঙ্গতা অনুভব করতেন বলে তার নিকট আত্নীয় স্বজনেরা জানান। গত ২০১৭ সালের জানুয়ারিতে রাজধানীর একটির বেসরকারি হাসপাতালে তার বাম পায়ে অস্ত্রোপচার করা  হয়। তারপর  থেকে তার স্বাভাবিক হাঁটাচলা ব্যাহত হয়।যে কারণে হুইল চেয়ারে যাওয়া-আসা করতে হতো তাকে



সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ