নাগরপুরে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

হাসান সাদী,নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি: বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ, নাগরপুর উপজেলা শাখা নব নির্বাচিত সভাপতি প্রভাষক ডা.এম.এ.মান্নান এর সভাপতিত্বে নব নির্বাচিত সাধারন সম্পাদক ডা.মন্জুরুল ইসলামের পরিচালনায় কমিটি অনুমোদন হওয়ার পর নব নির্বাচিত নেত্ববৃন্দের নিয়ে আজ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০ খ্রি.বেলা ৩.০০ টায় মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র,নাগরপুরে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক উপস্থিত সকল নেত্ববৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।

প্রাকৃতিক দুর্যোগ অথাৎ বৃষ্টি থাকায় সকল নেত্ববৃন্দ উপস্হিতি হতে না পারায় অল্প সময়ের মধ্যে সভার কাজ সমাপ্তি ঘোষনা করেন সভাপতি প্রভাষক ডা.এম.এ.মান্নান।

আজকে পরিচিতি ও মতবিনিময় সভা শুরু হয় প্রবিত্র কোরআন পাঠের মাধ্যমে। প্রবিত্র কুরআন পাঠ করেন হাফেজ মাসুদ হাসান। উপস্হিতি সকলের পরামর্শক্রমে আগামী ৩০ অক্টোবর শুক্রবার বেলা ৩.০০ টায় মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রে পূর্নরায় মতবিনিময় ও পরিচতি সভা করার জন্য সিদ্ধান্ত নেয়।আজকের মতবিনিময় ও পরিচিতি সভায় উপস্হিতি থেকে নিজেদের মতামত প্রকাশ করেন নব মনোনিত মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ডা.মো.ছিদ্দিক মিয়া,অর্থ সম্পাদক ডা.মো.আ.ওহাব, ক্রিড়া বিষয়ক সম্পাদক ডা.রিপন চন্দ্র এবং ধর্ম বিষয়ক সম্পাদক ডা.মো.রফিকুল ইসলাম প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ