মো: আজিজুর বিশ্বাসস্টাফ রিপোর্টার নড়াইল।।নড়াইলের লোহাগড়ার গোপীনাথপুর বেপারীপাড়া থেকে ৩২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো: শরিফুল ইসলাম (কটা ৩২,) পিং মৃত বাবু খা, ও মো: নিজাম খা ৫০, পিং টুকু খা সর্ব সাং গোপীনাথপুর বেপারীপাড়া থানা লোহাগড়া জেলা নড়াইল এর কাছে থাকা ৬ পুরিয়া গাজা সহ আটক করেন নড়াইল জেলা ডিবি পুলিশের টিম।ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ৩/১১/২০২০ তারিখ: মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে গোপীনাথপুর বেপারীপাড়া অভিযান চালায়, ডিবি পুলিশের এসঅাই মনির,এএসঅাই ওবায়দুল্লাহ,এএসঅাই জাহিদ,কনস্টেবল জয়,কনস্টেবল সাইফুল, এই অভিযান চালিয়ে শরিফুল ইসলাম কটার কাছে থাকা ( ৩২)পিচ ইয়াবা ট্যাবলেট, ও নিজাম খার কাছে থাকা ৬ পুরিয়া গাজাসহ তাদের আটক করেন।
ডিবি পুলিশের এসআই মনির বলেন আসামিদের আটক করে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমান বলেন আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
