মোঃ ইকরামুল করিম সৈকত, ঝিকরগাছা প্রতিনিধিঃঝিকরগাছায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত "দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চমূল্যের অ-প্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচি" শীর্ষক প্রকল্পের সদস্য দের মধ্যে "অ-প্রধান শস্যের" বীজ বিতরণ করা হয়। ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার জনাব আরাফাত রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মনিরুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ সেলিম রেজা।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার এ.এফ.এম ওয়াহিদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিলুর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বি এম কামরুজ্জামান প্রমূখ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
