লোহাগড়ায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন


মো: আজিজুর বিশ্বাস স্টাফ রিপোর্টার।।আজ ৪/১১/২০২০ তারিখ :বুধবার সকাল দশটায় ওয়েসিস ইয়ুথ নামক একটি সামাজিক যুব সংগঠন এর আয়োজনে এবং নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদের সহযোগিতায় লোহাগড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এই কায্যক্রমের উদ্বোধন করেন।  সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ,সভায় বক্তব্য রাখেন শিক্ষক এস এম হায়াতুজ্জামান, নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ (নিসরাপ) এর চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, মোওলানা মোঃ হেদায়েতুল্লাহ্, প্রমুখ। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের ফাউন্ডার মো. ইকরামুল ইসলাম।এ সময়ে উপস্হিত ছিল সংগঠনের সদস্য সাব্বির রায়হান, সাকিব হাসান, তানিশা ইসলাম মিম, সুমাইুয়া আফরিন শ্যামা,মোঃ হৃদয় মোল্যা,তানবীর শিকদার,সিফাত মঞ্জুর স্বপ্নীল,এস.এম. আর্শীনুল বাহার,ফাহিমুর রহমান সোহান,মোঃ মিরাজুল ইসলাম, ঐশী ইসলাম, মাওলানা মোঃ হেদায়েতুল্লাহ্, এম শাহরুখ কবীর সিফাত।

উদ্বোধনী আলোচনা শেষে এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে শুরু করে প্রেসক্লাব, লোহাগড়া বাজার,বাজার সংলগ্ন ব্রীজ ও সিএন্ড বি ব্রীজ সহ অন্যান্য স্থান পরিস্কার করেন আজ। পরবর্তিতে অন্যান্য এলাকায় এ কাজ করে যাবে বলে জানান সংগঠনের  ফাউন্ডার মো. ইকরামুল ইসলাম ও অন্য সদস্যরা।নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ (নিসরাপ) এর চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম বলেন, করোনার এই সেকেন্ড ওয়েভ মোকাবেলা করতে পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই।এভাবে সকল সংগঠনকে এগিয়ে আসতে হবে,সরকারের পাশাপশি বেমরকারি সংগঠন এভাবে সমাজের জন্য এগিয়ে আসলে যেকোন মহমারি মোকাবেলা সম্ভব বলে অভিমত ব্যক্ত করেন। তিনি  পথেঘাঠে পথচারিদের মাক্স সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ