কয়রায় জাতীয় যুব দিবসে র‌্যালী ও আলোচনা সভা

 
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালন উপলক্ষ্যে কয়রা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, কয়রার উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ নভেম্বর বেলা ১১ টায় র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস-চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা ও কয়রা থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হোসেন । এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুর রশিদ খান। অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার কাজী মো. মোস্তাইন বিল্যাহ, মৎস্য অফিসার এস এম আলাউদ্দিন আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা পারভীন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আমির আলী গাইন, মোহা. হুমায়ূন কবীর, কয়রা মানব কল্যান ইউনিটের সভাপতি মো. আল-আমিন ফরহাদ,উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. শরীফুল ইসলাম টিংকু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো. সোহেল রানা সৌরভ প্রমুখ। আলোচনা শেষ যুব উন্নয়ন অধিদপ্তর, কয়রার পক্ষ থেকে উপজেলার ১৩ জন বেকার যুবকদের মঝে ৫ লক্ষ ৩০ হাজার টাকার চেক ঋণ হিসেবে প্রদান করা হয়।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ