কয়রা(খুলনা)প্রতিনিধিঃ ফ্রান্স সরকার কর্তৃক বিশ্ব মুসলিমের কলিজার টুকরা ও প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শণ ও অবমাননা করায় তার প্রতিবাদ, শাস্তি ও ফ্রান্সের পন্য বর্জনের দাবীতে খুলনার কয়রা উপজেলা সদরে মানববন্ধন পালন করা হয়েছে। বাংলাদেশ ইমাম পরিষদ, কয়রা উপজেলা শাখার আয়োজনে পালিত এ মানববন্ধন সকাল ৮ টা ৪৫ মিনিটে শুরু হয়ে ১ ঘন্টা ব্যাপী স্থায়ী হয়। উপজেলার বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মুসলমানরা ব্যানার, প্লাকার্ড ও ফ্রান্সের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা হাতে নিয়ে মানববন্ধনে অংশগ্রহন করে। একপর্যায়ে তারা কয়রা সদরের জিরো পয়েন্টে কুশপুত্তলিকা দাহ করে। মানববন্ধনে অংশগ্রহনকারী বাংলাদেশ ইমাম পরিষদ, কয়রা শাখার সভাপতি মাওলানা মো. শফিকুল ইসলাম নিজামী বলেন, ‘হয়রত মুহাম্মাদ (সাঃ) মুসলিম সম্প্রদায়ের কলিজার টুকরা। ফ্রান্স সরকার কর্তৃক হযরত মুহাম্মাদ (সাঃ) এর ব্যঙ্গ চিত্র প্রদর্শন ও অবমাননার প্রতিবাদে আজকের এ মানববন্ধন। এ মানববন্ধনের মাধ্যমে আমরা রাষ্ট্রীয় ভাবে এ ঘটনার প্রতিবাদ ও শাস্তির দাবী জানাই। সাথে সাথে মানবন্ধনের মাধ্যমে সরকারের কাছে ফ্রান্সের পন্য বর্জনের দাবী জানাই।’ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম বলেন, ‘ফ্রান্স সরকার কর্তৃক হযরত মুহাম্মাদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও অবমাননার কারনে আমি এজন মুসলিম হিসেবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ছাড়া মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইমাম পরিষদ, কয়রা শাখার সহ-সভাপতি হাফেজ মো. মনিরুজ্জামান, সাধারন সম্পাদক মাওলানা মো. মাসুদুর রহমান, মাওলানা আশরাফুল ইসলাম,মাওলানা মো. জাকারিয়া হেসেন, মাওলানা মো. নওশাদ সালাম, মাওলানা মো. মহিনুল ইসলাম, মাওলানা মো. নিয়ামত উল্যাহ, মাওলানা মো. আইয়ুব আলী প্রমুখ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
