ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ ( সঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল


মোঃ আওলাদ হোসেন, জেলা প্রতিনিধি ভোলা (প্রতিনিধি)সারা দেশব্যাপী ফ্রান্সে বিতর্কিত ম্যাগাজিন শার্লি হেবদো কর্তৃক বিশ্ব মানবতার মহান শিক্ষক মহানবী হযরত মুহাম্মদ (স.) এর ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করা সহ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো তা সমর্থন  দিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়  তা প্রদর্শের প্রতিবাদে দেশব্যাপী সমাননা ইসলামী দলগুলো ও সকল ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশের অংশ হিসেবে  আজ শনিবার সকাল১০.০০ঘটিকায় চরফ্যাশনের দল, মত নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মুসলমানগন ঐক্যবদ্ধ হয়ে শহর ও প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন মসজীদ থেকে মিছিলে মিছিলে শ্লোগানে শ্লোগানে একত্রিত হয়।

অথচ আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তোমরা ততক্ষণ পর্যান্ত পূর্নাঙ্গ ঈমানদার হতে পারবে না যতোক্ষণ না তোমার মুহাম্মদ সঃ কে তোমাদের জীবনের চাইতে অধিক ভালোবাসতে না পারবে। আর উক্ত আয়াতের মাধ্যমে প্রমাণিত বিশ্ব মানতার মুক্তির দিশারী হযরত মুহাম্মদ কে মুসলমানেরা তাদের জীবনের চেয়ে অধিক পরিমাণে ভালোবাসে। তাছাড়া আরো কোরআন হাদীসের বিভিন্ন রেফারেন্সের মাধ্যমে সুস্পষ্টভাবে দৃশ্যমান আল্লাহ রাসূল (সঃ) কে সৃষ্টি না করলে গোটা পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতেন না।

মুসলমানের প্রাণের স্পন্দন, মানুষের অধিকার আদায়ে যিনি ছিলেন আপোষহীন, যার আগমনে আইয়্যামায়ে জাহিলিয়ার যুগ সোনালী যুগে পরিণত। যার সততা , নিষ্ঠা, আমানতদারিতা ও বিশ্বস্তার কারনে তৎকালীন সময়ের কাফেরেরা আল- আমীন উপাধিতে ভূষিত করেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় ইসলামের উপর বারবার আক্রমনাত্মক মনোভাব নিয়ে ২০০ কোটি মুসলামানের প্রাণের স্পন্দন  মহানবী হযরত মুহাম্মদ (স.) এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে ধর্মীয়ভাবে ইসলামকে ছোট করার ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা আজ প্রতিবাদে পুরো বিশ্বের মুসলিমরা  ঐক্যবদ্ধ  হয়েছি।  ফ্রান্সের পণ্য বয়কট করে মুসলিমরা তাদের প্রতিবাদ ব্যক্ত করেছি। বাংলাদেশ সরকারের উচিত ফ্রান্সের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশের অবস্থান ফ্রান্স সরকারকে জানিয়ে দেয়া। অনতিবিলম্ব যদি ফ্রান্স সরকার তাদের হীনকর্মের জন্য ক্ষমা না চান তাহলে মুসলমানেরা তাদের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলবে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ