নারী ও শিশু সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক উঠান বৈঠক


কয়রা(খুলনা)প্রতিনিধিঃ নারী ও শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত সোমবার বিকাল ৩ টায় কয়রা উপজেলার কুশোডাঙ্গা ফাজিল মাদ্রাসায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কয়রা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তর, কয়রার আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কুশোডাঙ্গা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। একই দিন বিকাল সাড়ে ৪ টায় উপজেলার হড্ডা ডি এম মাধ্যমিক বিদ্যালয় চত্বরে  নারী ও শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নিহার রঞ্জন সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আব্দুর রশিদ খান, প্রভাষক মো. আনিসুজ্জামান, ইউপি সদস্য মহাশীষ সরদার, অচিন্ত ম-ল প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ শতাধিক মা ও পুরুষ অভিভাবক উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ