ব্যুরো প্রধান, সাব্বির হোসেন রকিঃ বিভিন্ন গণআন্দোলনের সাবেক ছাত্রনেতা, তেঁতুলিয়া উপজেলা ছাত্রলীগ এর দুঃসময়ে পরপর দুই বার নির্বাচিত সংগ্রামী সাবেক সভাপতি, সৎ যোগ্য, নিষ্ঠাবান,আদর্শবান,বিশিষ্ট ব্যবসায়ী ও তারুণ্যের প্রতীক "মাসুদ করিম সিদ্দিকী" কে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় তৃনমুল এর সাবই।
আসন্ন ৩ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উৎসব মুখোর পরিবেশ তেতুলিয়া উপজেলার রাজনৈতিক অঙ্গণ। তেতুলিয়া উপজেলার গ্রাম থেকে শহর, উচ্চ থেকে নিম্নবিত্ত, দোকানী ও ক্রেতা সর্বত্রই চলছে আলোচনা, জমে উঠছে চায়ের দোকানে মিশ্র রাজনৈতিক আলোচনার ঝড়।
বিশেষ করে এবার ৩ নং তেতুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে কে হচ্ছেন দলীয় প্রার্থী? এ নিয়ে চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র চলছে জল্পনা কল্পনা। সেই সাথে চলছে রাজনৈতিক মহলে নানা হিসাব নিকাশ ও যোগ বিয়োগের খেলা।
ইতিমধ্যে শুরু করেছেন নিজেদের প্রচার প্রচারণা। সম্ভাব্য প্রার্থীদের সমর্থকেরা বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন যার যার মতো করে।
৩ নং তেতুলিয়া ইউনিয়ান পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ক্লিন ইমেজখ্যাত,১৯৯৮-২০১২ সাল থেকে,তেতুলিয়া উপজেলা ছাত্রলীগের পরপর দুইবার সাবেক সভাপতি, মাসুদ করিম সিদ্দিকী -কে আসন্ন ৩ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করতে চান মাসুদ করিম সিদ্দিকী।
নেতাকর্মীরা তাকে ফেইসবুকে স্ট্যাটাসে মাধ্যমে শুভকামনা জানাচ্ছে এবং ইতিমধ্যেই তার একটা পোষ্টার ভাইরাল হয়েছে।তাকে নিয়ে ফেইসবুকে কয়েকহাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ স্ট্যাটাস দিয়েছেন।
"মাসুদ করিম সিদ্দিকী বলেন,
তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি , নৌকায় ভোট দিন শ্লোগানকে ধারণ করে মাঠে নেমেছে। তেঁতুলিয়া জুড়ে তাকে নিয়ে তুমুল আলোচনা করছে। তার উপজেলার/ ইউনিয়ন প্রতিটি তরুণ তাকে নিয়ে ব্যাপক সাড়া ফেলেছে, তাদের শ্লোগান হচ্ছে- তারুণ্যের প্রথম ভোট তারুণ্যের পক্ষে নৌকায় হোক।। চায়ের দোকানগুলোতে সে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শিক্ষিত এই তরুন আইনজীবী সম্পর্কে বেশিরভাগ মানুষ ইতিবাচক মনোভাব পোষণ করছে।সেখানকার তরুন যুবক সমাজ ও সাধারণ জনগণ তাকে নিয়ে ব্যানার ফেস্টুন বানিয়ে তাকে ৩ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই বলে আলোচনায় এনেছে,।
মাসুদ করিম সিদ্দিকীর সাথে কথা বলা হলে, তিনি জানান ; এবার তারুণ্য নির্ভর মন্ত্রীসভা হয়েছে, দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শের তরুণদের উপর সকল সময় আস্থা রেখেছেন। আওয়ামীলীগ একাদশ জাতীয় নির্বাচনে, তারুণ্যের প্রথম ভোট নৌকায় হোক, তারুণ্যের প্রথম ভোট স্বাধীনতার পক্ষে হোক; এমন শ্লোগানে তরুনদের নজর কেড়ে নৌকার বিজয় সুনিশ্চিত করেছে। তারুণ্যের অহংকার সজীব ওয়াজেদ জয় হচ্ছেন, এই তারুণ্যের প্রতিনিধি ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণের রুপকার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ ও প্রযুক্তিবিষয়ক অবৈতনিক উপদেষ্টা হিসেবে কাজ করে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে যাত্রা অব্যাহত রেখেছেন।
