স্টাফ রিপোর্টার: গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে নতুন বছরে অনুষ্ঠিত হলো বই বিতরণ ।আজ পহেলা জানুয়ারি২০২১ যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের সকাল ১০ ঘটিকার সময় কোমলমতি ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিলেন বিদ্যালয় কর্তৃপক্ষ। উক্ত বই বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আমিনুর রহমান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ,পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য প্রভাষক মহসীন আলী, সদস্য কামরুল ইসলাম, শামসুর রহমান, বিপ্লব হোসেন, জাহাঙ্গীর আলম , শিউলি খাতুন ,শিক্ষক প্রতিনিধি ছবি রানী ঘোষ, জহুরুল ইসলাম, কামরুজ্জামান টিটু, সহকারি প্রধান শিক্ষক রেজাউল হক সহ সকল শিক্ষক কর্মচারী বৃন্দ। নতুন বছরে শুরুতেই নতুন বই হাতে পেয়ে কোমলমতি ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ খুবই আনন্দ প্রকাশ করে।