মামুনুর রশিদ,দিনাজপুর প্রতিনিধি : বগুড়ায় সময় টিভির সাংবাদিক মাজেদুর রহমান ও চিত্র সাংবাদিক রবিউল ইসালামসহ সারা দেশে গনমাধ্যমকর্মীর উপর হামলা এবং নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত।
আজ শুক্রবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় বক্তারা বলেন, সাম্প্রতিক সময় সাংবাদিকরা বিভিন্ন ভাবে পুলিশ, প্রশাসন, রাজনৈতিক দলের সন্ত্রাস বাহিনীকর্তৃক হামলার শিকার হচ্ছেন। এইসব ঘটনার তীব্র নিন্দা ও সরকারকে বিশেষ দৃষ্টি দিয়ে যথাযথ শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানান। বক্তারা আরো বলেন, ঠিকাদার কর্তৃক সময় টিভির সাংবাদিক মাজেদুর রহমান ও চিত্র সাংবাদিক রবিউল ইসালাম উপর হামলার দ্রুত বিচার করতে হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি সরূপ বকসী বাচ্চু, সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, সমন্বিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চুসহ স্থানীয় সকল সাংবাদিক, টিভি ক্যামেরা পার্সন ও সুশীর সমাজের প্রতিনিধি।
