নাবিক এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নাবিক এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ডা.এম.এ.মান্নান,টাংগাইল জেলা প্রতিনিধি:আজ ০১/০১/২০২১ ইং শুক্রবার বিকাল ৩.০০ ঘটিকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন "নাবিক"। উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- "নাবিক" এর প্রধান উপদেষ্টা রাজবাড়ী সরকারী কলেজ এর প্রভাষক জনাব জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন- মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব আরিফুজ্জামান লিটন, বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক জনাব মিজানুর রহমান মিজান, কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা জনাব জসিম উদ্দিন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন নান্নার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জনাব মোঃ হোসেন আলী মেম্বার।
আরও বক্তব্য রাখেন "নাবিক" এর সহ-সভাপতি জনাব মহিদুল ইসলাম, যুগ্ন সম্পাদক জেল পুলিশ জনাব আলী আকবর রনি, অফিস সম্পাদক বিশিষ্ট ব্যাংকার জনাব মনোয়ার হোসেন,  কার্যকরী পরিষদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী জনাব তাজুল ইসলাম।

প্রধান অতিথীর বক্তব্যে সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব প্রভাষক জাহাঙ্গীর আলম বলেন-"নাবিক" এর সমাজকল্যাণমূলক কার্যক্রম সত্যিই প্রশংসার দাবিদার। আমি ব্যক্তিগতভাবে "নাবিক" এর সাথে সম্পৃক্ত থেকে নিজেকে ধন্য মনে করছি। "নাবিক" এর সুন্দর কার্যক্রমের ধারা সমাজের সমাজের মানুষের সেবায় ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা রাখি। আমি নাবিকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

সভাপতির বক্তব্যে "নাবিক" এর সভাপতি জনাব প্রভাষক মোঃ শাহীনূর ইসলাম শাহীন বলেন- শুধুমাত্র সরকারের একার পক্ষে এ দেশের উন্নতি করা সম্ভব নয়। ৬৮,০০০/- গ্রাম বাংলার উন্নতি হলেই এ দেশ উন্নতির পথে এগিয়ে যাবে। "নাবিক" এমন উদাহরণ তৈরি করতে চায়। বাংলাদেশের প্রতিটি গ্রামে এমন সংগঠন গড়ে উঠবে যার মাধ্যমে পুরো দেশে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। আজকের এই আয়োজন মানুষের পাশে থাকার ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। সমাজ ও সমাজের মানুষের কল্যাণে আর তার কার্যক্রম অব্যাহত রাখবে। ইংশাল্লাহ। সমাজসেবামূলক ও কল্যাণমূলক কাজে নিয়োজিত থাকলে যুবসমাজকে মাদক ও নেশা মুক্ত করা সম্ভব হবে। সকলের সহযোগিতা থাকলে "নাবিক" তার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে এবং একটি সুন্দর আবাসযোগ্য শান্তিময় আবাসস্থল প্রতিষ্ঠায় সম্ভব হবে বলে আশা রাখি।

এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক জনাব আল-আমিন সোহাগ, সদস্য জনাব শাহিনুর ইসলাম প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ