ইশা ছাত্র আন্দোলনের ২০২১ সেশনের কমিটি গঠন

ডা.এম.এ.মান্নান,টাংগাইল জেলা প্রতিনিধি:
মো.নূরুল করীম আকরামকে সভাপতি, মো.শরিফুল ইসলাম রিয়াদকে সহ-সভাপতি ও শেখ মুহাম্মাদ আল আমিনকে  সেক্রেটারি জেনারেল করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২০২১ সেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার,১ জানুয়ারি ২০২১ খ্রি.জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পূর্ব পাশে অনুষ্ঠিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সম্মেলনে সভাপতি,সহ সভাপতি,সেক্রেটারি জেনারেল এর নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর চরমোনাই পীর মুফতী রেজাউল করীম।

বর্তমান সভাপতি এম হাসিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয়  সম্মেলন।

কেন্দ্রীয় সম্মেলনে আরও উপস্হিতি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয়,মহানগর নেত্ববৃন্দ, ইশা ছাত্র আন্দোলনের সাবেক ও বর্তমান নেত্ববৃন্দ সহ বিভিন্ন ইসলামী দলের নেত্ববৃন্দ, শিক্ষাবিদ,বুদ্ধিজীবী, ইসলামী চিন্তাবিদ, মিডিয়া কর্মী ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ