সম্রাট হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি:
কেউ তাকে বলবে না পাগলীর সন্তান, খাবারের জন্য পথে পথে ঘুরতে হবে না শিশু আব্দুল্লাহ'র।
আজ সকালে ফরিদপুরের মাঝকান্দিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত থাকা আব্দুল্লাহ কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হলে পথিমধ্যে সন্ধ্যা ৬ টার দিকে সে মারা যায়।
এর আগে সকালে ঘটনাস্থলেই মারা গিয়েছিল পালিত মা জোসেদা আর এখনও ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন আছে পালিত বাবা আব্দুর রশিদ।যশোর রেল বস্তিতে ৫/৬ বছর আগে পাগলীর গর্ভে জন্ম হয়েছিল শিশুটির।
এর পর থেকেই ঝিনাইদহের মহেশপুরের ভৈরবা বাজারের পাশে ঝুপড়ি ঘরে পালিত মাতা-পিতার কাছে অনাহারে-অর্ধাহারে বেড়ে উঠছিল শিশুটি।
