আব্দুল জব্বার, স্টাফ রিপোর্টার।।যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় থানা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় জন সচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাক্স পরার অভ্যাস কোভিট মুক্ত বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে কোভিট- ১৯দ্বিতীয় ধাপে করোনা মোকাবেলায় আলোচনা সভা হয়।
রবিবার সকালে বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শার্শা থানার ওসি তদন্ত তারিকুল ইসলাম, এস আই আনোয়ারুল আজিম, শার্শা উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, অধ্যাপক আইয়ুব আলী, সাংবাদিক আসাদুজ্জামান নয়ন, সাইফুজ্জামান মন্টু, জনি ও স্বপন সহ এলাকার বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
