আহসান উল্লাহ বাবলু , আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধিঃ আশাশুনিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ মৎস্য সেবা প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মৎস্য সেবা প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। মৎস্য সেবা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁন।মৎস্য সেবা প্রদান কালে উপজেলার শোভনালী ইউনিয়ন ও আশাশুনি সদর ইউনিয়নের ৫০ জন মৎস্য খামারীদের মাটি, পানি ও পিএইচ এর প্রশিক্ষণ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকার সৈকত মল্লিক, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সহ স্বপ্না লিও আশাশুনি সদরের মৎস্য খামার ব্যবসায়ীবৃন্দ।
