আশাশুনি থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ ও র‍্যালী

আহসান উল্লাহ বাবলু, আশাশুনি সাতক্ষীরা  প্রতিনিধি: আশাশুনিতে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক বিতরণ ও জনগণকে বিশেষ উদ্বুদ্ধ করন কর্মসূচির অংশ হিসাবে আশাশুনিতে থানা পুলিশের আয়োজনে মাস্ক বিতরণ ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবিরের সার্বিক ব্যবস্থাপনায় ওসি (তদন্ত) মাহফুজুর রহমানের নেতৃত্বে থানা চত্বর হইতে র‍্যালীটি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সর্বস্তরের মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া জনসচেতনতা মূলক সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে, সাবান দিয়ে হাত ধোয়া ও মুখে মাক্স ব্যবহার করার নির্দেশ প্রদান করেন। এসময় এসআই সেলিম, এসআই মামুন, এসআই মোঃ আজিজুল ইসলাম, এসআই ফকির জুয়েল রানা, এসআই জাহাঙ্গীর হোসেন, এসআই মোঃ শফিউল্লাহ মোল‍্যা, এসআই মোঃ নবাব আলী, এএসআই মোঃ রুবেল সরদার সহ থানার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ