করোনার বিস্তার রোধে চৌগাছা থানা পুলিশের মাস্ক বিতরণ

চৌগাছা(যশোর)প্রতিনিধিঃ
করোনা পরিস্থিতির এক বছর পার হলেও আবারও দ্রুত আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় মাস্ক পরিধান নিশ্চিতসহ কঠোর স্বাস্থ্যবিধি মানতে গত বৃহস্পতিবার (১৮ মার্চ) থেকে "মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশব্যাপী বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু করেছে   বাংলাদেশ পুলিশ। 
রবিবার(২১শে মার্চ) চৌগাছা থানার অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলাম সবুজের নেতৃত্বে চৌগাছা থানা পুলিশ সকাল ১১.৩০ ঘটিকায় মুক্তিযুদ্ধ ভাষ্কর্য মোড় থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাস্ক ও লিফলেট বিতরণ করেছে।
এ সময় তিনি বলেন, "সারা দেশে করোনার সংক্রামণ বৃদ্ধি পাওয়ায়  আইজিপি স্যারের নির্দেশনায় যশোর জেলা পুলিশের আয়োজনে আমরা চৌগাছা থানা পুলিশ শহরের গুরুত্বপূর্ণ স্থান এবং ১৪ টি বিটে মাস্ক ও লিফলেট বিতরণ করব। এছাড়া জনগণকে সচেতন করতে উপজেলা ব্যাপী মাইকিং করা হচ্ছে।"
তিনি বলেন, যশোর জেলা পুলিশ ৩০ হাজার মাস্ক বিতরণ এর উদ্যোগ নিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর সোহেল, চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, স্বরূপদহ ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন, পাশাপোল ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম সবুজ প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ