করোনা প্রতিরোধে ঝিকরগাছা থানার উদ্যোগে ছুটির বাজারে ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ

স্টাফ রিপোর্টার: করোনা প্রতিরোধে ঝিকরগাছা থানার উদ্যোগে ছুটিরপুর বাজারে ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ করা হয়। আজ (২১ শে মার্চ) রবিবার বেলা ১১ টার সময় ঝিকরগাছা থানাধীন ছুটিপুর বাজারে জামতলা মোড়ে করোনা প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচার অভিযান ও মাস্ক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১ নং গঙ্গানন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান  ঝন্টু, সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান বদরুদ্দীন বিল্টু ,সাবেক  ইউনিয়ন আ'লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান আমিন, সাবেক ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম হোসেন, কপোতাক্ষ নিউজ এর প্রকাশক ও সম্পাদক প্রভাষক মহসীন আলী,সাবেক ৮নং ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম শফি, ৯নং ওয়ার্ডের মেম্বার মোজাফফর হোসেন, উক্ত ছুটিপুর বাজার কমিটির সভাপতি হায়দার আলী ,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক সকলকে বাধ্যতামূলক ভাবে করোনা প্রতিরোধে মাস্ক  পরিধান করার আহ্বান জানান ,এসময় তিনি উপস্থিত থেকে স্থানীয় লোকজনের মাঝে করোনা প্রতিরোধে লিফলেট ও মাস্ক বিতরণ করেন এবং সকলকে সচেতন থাকার আহ্বান জানান।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ