কয়রায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

মোহাঃ ফরহাদ হোসেন কয়রা(খুলনা)প্রতিনিধিঃ ভূমি সেবা ডিজিটাল,বদলে যাচ্ছে দিনকাল" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কয়রা উপজেলা ভূমি অফিসের আয়োজনে সপ্তাহ ব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৫ জুন বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ভুমি সেবা সপ্তাহ কার্যক্রম উদ্বোধন করেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। উদ্বোধন অনুষ্ঠানে জাননো হয় যে, সারা দেশে অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর পরিশোধ সংক্রান্ত ডাটা এন্ট্রি কার্যক্রম শুরু করা হয়েছে। এখন থেকে সকল ভূমি মালিকরা তাদের তথ্যাদি ইউনিয়ন ভূমি অফিসে জমা দিয়ে ডিজিটাল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির, উপজেলা দুনর্ীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ দাউদ আলী মোল্যা, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান মনু, উপজেলা সাইক্লিং গ্রুপের সভাপতি প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা,ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার মোঃ আনিছুর রহমান, ভারপ্রাপ্ত নাজির সুজন কুমার পাল, অফিস সহকারী মেহেরুন নেছা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ