মেহেরপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে জেনারেল হাসপাতালের সুরক্ষা সামগ্রী বিতরণ

তানভীর আহমেদ, মেহেরপুর জেলা প্রতিনিধি:জেলা আওয়ামী লীগের উদ্যোগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সহযোগিতায় মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে হাই ফ্লো অক্সিজেন ক্যানেল ও অন্যান্য চিকিৎসা উপকরণ প্রদান করা হয়েছে।আজ মঙ্গলবার সকালে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এই অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।সুরক্ষা সামগ্রী হিসেবে ছিল ১১২ টি অক্সিজেন সিলিন্ডার, ০৮ টি হাই ফ্লো-নেজাল ক্যানুলা, ১১ টি অক্সিজেন কনসেনট্রেইটর, ০২ টা ভেন্টিলেটর, ০২ টি আইসিইউ, ৫০ টি বেড। 

এসময় উপস্থিত ছেলেন, মেহেরপুর  জেনারেল হাসপাতালের সুপারিন্টেন্ড ডাঃ রফিকুল ইসলাম
মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড্যা.ইব্রাহিম শাহিন, মেহেরপুর জেলা সিভিল সার্জান ড. নাসির উদ্দীন, সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম খোকন প্রমুখ

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ