সুমন হোসেন, যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৪৯জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৫জন ভারত ফেরত। এটি জেলায় একদিনের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এছাড়া মারা গেছেন তিনজন। উচ্চ ঝুঁকির কারণে যশোরের দুটি পৌরসভায় লকডাউন চললেও তা মানছে না সাধারণ মানুষ। তবে প্রশাসন বলছে লকডাউন কার্যকর করতে আরো কঠোরতা আরোপ করা হবে। সেইসাথে জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ তাদের।
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, গত ২৪ ঘন্টায় ৫২৮জনের নমুনা পরীক্ষা করে ২৪৯জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭ শতাংশ। আজ মারা গেছেন তিনজন। এদের মধ্যে একজন করোনা রোগী এবং অপর দুইজন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আজকের তিনজনসহ গত এক সপ্তাহে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৫জন। এদিকে করোনার উর্ধ্বগতির কারণে যশোর পৌরসভা ও নওয়াপাড়া পৌরসভায় লকডাউন চললেও তা মানছে না সাধারণ মানুষ। স্বাভাবিকদিনের মতই শহরের রয়েছে মানুষের চলাচল।
অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, লকডাউন কার্যকরে সব উদ্যোগ নেয়া হয়েছে। সংক্রমন ঠেকাতে আরো কঠোরতা আরোপ করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, আজ জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা রয়েছে। সভায় লকডাউন আরো বৃদ্ধি করা হতে পারে।
জানানো হয়েছে আবারো ১ সপ্তাহ লকডাউনের আওতায় নিয়ে আসা হবে যশোর শহরকে। যশোর জেলায় করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় যশোর জেলা করোনা প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৩ জুন রাত ১২ টা পর্যন্ত যশোর সদর উপজেলার যশোর পৌরসভা, চাঁচড়া, উপশহর, আরবপুর, নওয়াপাড়া ইউনিয়ন, ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা পৌর এলাকা, শার্শা উপজেলার শার্শা ইউনিয়ন ও বেনাপোল পৌর এলাকার বেনাপোল বাজার এবং অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভায়।
