জয়পুরহাটে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিনব প্রচার!

মোঃ আরিফুল ইসলাম অনিক জয়পুরহাট (পাঁচবিবি) উপজেলা প্রতিনিধিঃমানতে হবে স্বাস্থ্যবিধির উপদেশ, তবেই করোনামুক্ত হবে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনারোধে জনসচেতনতা বাড়াতে জয়পুরহাটে ভ্রাম্যমাণ ভ্যান উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তুলশী চন্দ্র রায়।ভ্রাম্যমান ভ্যানটি জনবহুল বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মেনে চলতে লোকগান, নাটিকা, বিজ্ঞাপন প্রদর্শনীসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম চালাবে।উদ্ধোধনের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. সানজিদা খাতুন, ডা. ইফ্ফাত আরা নাফিস, ডা. ফারহানা রিতা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ