সিরাজগঞ্জের রতনকান্দি ইউনিয়নে পরিষদে নেতাকর্মীদের উপস্থিতে মোহাম্মদ নাসিমের মৃত্যুবার্ষিকী পালন

মাসুদ রানা সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধিঃসিরাজগঞ্জে সদর রতনকান্দি ইউনিয়ন পরিষদে  নেতা -কর্মী সমর্থকের শ্রদ্ধা ও ভালবাসায় পালিত হচ্ছে বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক মন্ত্রী আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী। 

 সোমবার (১৪ জুন) বাদ আসর সিরাজগঞ্জের  রতনকান্দি ইউনিয়নে  ইউনিয়ন পরিষদে দলীয় পতাকা অর্ধনিমিতকরণ, কালো পতাকা উত্তোলন, ব্যাচ ধারন  করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মোহাম্মদ নাসিমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।সোমবার  (১৪জুন ) বাদ আসর ৪ টার দিকে  রতনকান্দি ইউনিয়ন পরিষদের   উদ্যোগে-

আয়োজিত স্মরণ সভা অনুষ্ঠানে - শত শত  মানুষের উপস্থিতিতে - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সপরিবার নিহত সকল শহীদ, চার জাতীয়নেতা ও মরহুম মোহাম্মদ নাসিম স্বরনে- তাদের বিদেহী আত্নার শান্তি কামনা করে -দোয়া, মোনজাত, আলোচনা শেষে  তবারগের মাধ্যমে স্মরণসভাটির সমাপনী করা হয়।  
  
 উক্ত স্মরন সভায়   প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন   জেলা পরিষদের সদস্য গোলাম রব্বানী তালুকদার,রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম জুড়ান,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মাস্টার  প্রমূখ। এতে সভাপতিত্ব করেন, রতনকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। এসময় জেলা পরিষদের সদস্যা নাসরিন ইসলাম তালুকদারসহ   ইউনিয়ন  আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সর্মথক ও ভক্তরা ব্যাপকভাবে যোগদান করেন।সঞ্চালনায় ছিলেন ইউপি সদস্য এমদাদুল হক হীরন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ