বেসামাল মেহেরপুর জেনারেল হাসপাতাল

তানভীর আহমেদ, মেহেরপুর জেলা প্রতিনিধিঃমেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর চাপ সামলাতে নাস্তানাবুদ হচ্ছে ডাক্তার নার্সরা। প্রতিদিনই বর্হিবিভাগে চিকিৎসা নিচ্ছে গড়ে সাড়ে ৩শ রোগী। হাসপাতালের জেনারেল ওয়ার্ড করোনা রোগিদের ওয়ার্ড হিসেবে ব্যবহার করায়। স্থান সংকটে হাসপাতালের বেডের নিচ থেকে শুরু করে ভর্তি রোগিদের বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে।  ২৫০ বেডের মেহেরপুর জেনারেল হাসপাতালে ৮৫ বেডের জেনারেল পুরুষ ওয়ার্ডটি এখন করোনা রোগিদের জন্য ব্যবহৃত হচ্ছে। ফলে স্থান সংকট এখন মারাত্মক।  গতকাল  রোববার ১৬৫ বেডের বিপরিতে হাসপাতালটিকে পুরুষ, মহিলা, শিশু, ডাইরিয়া ও গাইনী ওয়ার্ডে রোগী ভর্তি আছে ২৩১ জন।  পুরুষ রোগীদের দেওয়া হয়েছে হাসপাতালের দ্বিতীয় তলায় মহিলা ওয়ার্ডে মহিলা রোগীদের সাথে। হাসপাতালের ৩য় তলায় গাইনি ও শিশু ওয়ার্ডে বেডের গদি দিয়ে ঘিরে মহিলা, শিশু ও ডায়রিয়া ওয়ার্ড গড়া হয়েছে। রোগিদের অভিযোগ সকাল ১১টায় চিকিৎসক রাউন্ডে আসে। তারপর আর চিকিৎসকের দেখা মেলেনা। সেবিকা নির্ভর হয়ে পড়ে হাসপাতালটি। হাসপাতালটিতে বর্তমানে চিকিৎসক আছেন মাত্র ১৬ জন। মেহেরপুর জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যার ঘোষণা দেওয়া হলেও এখন পর্যন্ত এখানে ১০০ শয্যার কার্যক্রম চলছে। এই ১০০ শয্যার বিপরীতে এ হাসপাতালে ভর্তি ছিল ২৩১ জন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত বর্হিবিভাগে চিকিৎসা নিয়েছে প্রায় ৩শ জন রোগী। চিকিৎসকেরা বলছ...

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ