শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যানের বড় বোনের মৃত্যু, হলো রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোঃ ফজলুর রহমান,  যশোর: শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসানের বড় বোন ও বীরমুক্তিযোদ্ধা প্রয়াত এসএম সফির সহধর্মিণী বীর মুক্তিযোদ্ধা আম্বিয়া শফি (৭০) মারা গেছেন। শনিবার বিকাল ৫টার দিকে যশোর কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মেহেদী হাসান জানান, রোববার সকাল ৯টায় শার্শা পশ্চিম পাড়া বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজার পূর্বে গার্ড অফ অনার প্রদান করেন পুলিশের একটি চৌকস দল। এ সময় শার্শা উপজেলা নির্বাহী অফিসার জনাব মির আলী রেজা, শার্শা থানার অফিসার ইনচার্জ জনাব বদরুল আলম খান ,শারশা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মোজাফফর হোসেন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় সালাম ও নামাজে জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা আম্বিয়া শফীকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ