কাশিয়ানীতে রাস্তার বেহাল দশা দেখার কেউ নেই

রিয়াদুল ইসলাম মোরশেদ, উপজেলা প্রতিনিধি,কাশিয়ানীঃ কাশিয়ানী উপজেলা অন্তগত ফুকরা  ইউনিয়নের ৯ নং ওয়ার্ড শাফলীডাঙ্গা সরকারি পুকুর পার  হতে  আনুমানিক  ৪০০ থেকে ৫০০ মিটার দক্ষিনে ১১১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিত্য যাওয়ার রাস্তার বেহাল দশা দেখার যেনো কেউ নেই, জায়গায় জায়গায় ইট উঠে গেছে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব স্থানে পানি জমে বিপত্তিকর পরিস্থিতির সৃষ্টি করছে। হালকা বৃষ্টি হলে রাস্তায় হাটার পরিস্থিতি থাকেনা প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটতে দেখা যায়।  অনেকদিন যাবত রাস্তাটি সংস্কারহীন ভাবে পড়ে আছে এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে স্কুলের ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়া আশায় ও এলাকাবাসীর যাতায়াতে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এভাবে চলতে থাকলে বড় ধরনের বিপদ হতে পারে বলে জানিয়েছে এলাকাবাসী। 

রাস্তাটি সংস্কারের জন্য  ঊর্ধ্বতন  কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন যাতে করে খুব দ্রুত রাস্তাটি সংস্কার করা হয়

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ