আহসান উল্লাহ বাবলু আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার ব্রাহ্মণতেঁতুলিয়া গ্রামে ১৫ বছরের ভােগদখলীয় ও পাকা ঘর বেঁধে বসবাস করা জমিতে যাতয়াতের পথ রুদ্ধ করে জােরপূর্বক ঘর নির্মানের চেষ্টার অভিযােগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় লিখিত অভিযােগ করা হলেও প্রতিপক্ষ জীবন নাশের হুমকীসহ "ঘর বাঁধায় কাজে যে নিষেধ করবে তাকে দেখে নেব" এমন আস্ফালন করে যাচ্ছে। ফলে নিরিহ আছাদুজ্জামান ও মিজানুর রহমান দিং চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
ব্রাহ্মণ তেঁতুলিয়া গ্রামের মৃতঃ মােখলেছ আলি সরদারের পুত্র আছাদুজ্জামানের লিখিত অভিযােগ ও সরেজমিনে গেলে জানান, তারা ৭ ভাইবােন। তাদের পিতা জীবিত থাকাকালে পিতার সম্মতিতে মায়ের নিকট থেকে তিনি ৮ শতক ও তার ভাই মিজানুর রহমান ৩৩ শতক জমি ক্রয় করেন। ২০০৬ সালে পিতার সম্মতিতে ও সকলের ঐক্যমতে তার ক্রয়কৃত জমিতে তিনি পাকা ঘর বেধে সেই থেকে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। অনুমান ১২ বছর আগে তাদের পিতা ও ৩ বছর পূর্বে মা মারা যান। ভিটেবাড়ির ৭৮ শতক জমির মধ্যে (বিক্রয়কৃত ৪১ শতক জমি বাদে) সকল ভাই ও ২ বােন ৫.২৫ শতক করে জমির মালিক হন। মিজানুর (৩৩+৫.২৫) ৩৮.২৫, আছাফুর (সায়া ৮+৫.২৫+বােনের থেকে ক্রয়কৃত ২.৬৫) সায়া ১৬.১২ শতক এবং অন্য ভাইরা ৫.২৫ শতক ও ছােট বােন রাহিলা ২.৬৫ শতক জমির মালিক হন। সবাই দক্ষিণ-উত্তর লম্বালম্বি করে ভাগ বুঝে নিয়ে বসবাস করে আসছেন। কিন্তু ভাই মােস্তাফিজুর, কামরুজ্জামান ও রবিউল সম্প্রতি ভাই আছাদুজ্জামান, মিজানুর ও বােন রাহিলাক দখলচ্যুত করতে ষড়যন্ত্র করতে থাকে। বােন রাহিলা বাধ্য হয়ে গুচ্ছগ্রামে গিয়ে উঠেছে ভাই মিজানুর ইট এনে ঘর করার প্রস্তুতি নিলে তাকে পাত্তা না দেওয়ায় বাধ্য হয়ে অপর ভাই আছাদুজ্জামানের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। এসুযােগে মােস্তাফিজ, কামরুজ্জামান, আছাফুর, রবিউল ও তাদের ছেলেরা গত ৮ জুন সকালে বেআইনী দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আছাদুজ্জামানের বসতঘরের সামনে গিয়ে জােরপূর্বক ড্রেন কেটে ইটবালি সিমেন্ট নিয়ে নতুন ঘর করার চেষ্টা চালায়। এতে তার যাতয়াতের পথরুদ্ধ ও মায়ের কবরের কাছ পর্যন্ত। দখল নিয়ে হুলস্থুল কান্ড করে। বাধা দিতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ ও মুন্ডু কেটে নিয়ে হলেও পাকা ঘর নির্মান করার হুমকী দেয়। বাধ্য হয়ে তিনি (বাদী) ঐদিনই থানায় লিখিত অভিযােগ করেন। থানায় উভয়পক্ষকে ডেকে শান্তি বজায় রাখতে এবং জমির গােলযােগ আদালতের মাধ্যমে নিস্পত্তি করে কাজ করার সিদ্ধান্ত জানান। কিন্তু প্রতিপক্ষ কােন সিদ্ধান্ত মানতে রাজি নয়, তারা গায়ের জােরে বাধাদানকারীদের জবাব দিয়ে জবর দখল করার হুমকী দিয় যাচ্ছে। ফলে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন আছাদুজ্জামান ও মিজানুর রহমান দিং। এব্যাপারে তারা প্রশাসন, আইন প্রয়াগকারী সংস্থা ও জন প্রতিনিধিদের সহযােগিতা কামনা করেছেন।
